
সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আজ রোববার সকালে রাজশাহী নগরীর ভদ্রায় নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা মিনু বলেন, ‘আমি উনসত্তরের গণ-অভ্যুত্থান দেখেছি। নব্বইয়ের গণ-অভ্যুত্থান দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা সেসব গণ-অভ্যুত্থানের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে আন্দোলন করছে। ভেতরে-ভেতরে একটা বিরাট গণ-অভ্যুত্থান ঘটে গেছে। তাই সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।’
শিক্ষার্থীদের আন্দোলন ও অসহযোগ কর্মসূচিতে বিএনপির পূর্ণ সমর্থন আছে জানিয়ে মিনু বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমাদের এই সমর্থন দেওয়া হয়েছে। রাজশাহীতে আমি সর্বস্তরের মানুষকে এই অসহযোগ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের পাশে আছি।’
ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রকৃত মৃতের সংখ্যা লুকানো হয়েছে বলে অভিযোগ করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘আন্দোলনে ৩২ শিশুসহ হাজারখানেক মানুষ মারা গেছে। এর মধ্যে মৃতের সংখ্যা দেখানো হচ্ছে দুই শর কম। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ৬৭টি অজ্ঞাতপরিচয় লাশ কবর দেওয়া হয়েছে। মহানগর কবরস্থানে আরও ৪৮টি বেওয়ারিশ লাশের দাফন হয়েছে। দুই দিনে এত লাশ এল কোথা থেকে? তার মানে মৃতের সংখ্যা কম দেখানো হচ্ছে। শাপলা চত্বর থেকে হেফাজতের নেতা-কর্মীদের লাশ যেভাবে গুম করা হয়েছিল, ঠিক একইভাবে ছাত্র আন্দোলনের লাশ গুম করা হয়েছে।’
রাজশাহীতে পুলিশ ধরপাকড় করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও দাবি করেন দলের এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, ‘রাজশাহী মহানগর এলাকায় সম্প্রতি পুলিশ ১৬টি মামলা করেছে। ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। নেতা-কর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না।’
এসব দমন-পীড়ন বাদ দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান মিজানুর রহমান মিনু। এর মাধ্যমেই দেশের সব সংকটময় পরিস্থিতি কেটে যাবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে