
নির্বাচনে অংশ নিতে পদত্যাগের পর নগর ভবন ছেড়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের ভোটে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করতে হয়নি। নির্বাচনের কাজে অনেকেই সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয় ব্যবহার করছেন। শুধু তা-ই নয়, ওয়ার্ড কার্যালয়ের কর্মচারীদেরও নির্বাচনী প্রচারের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় নির্বাচনী কাজে ওয়ার্ড কার্যালয় ব্যবহার না করা এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনের প্রচারের সঙ্গে সম্পৃক্ত না করার জন্য নির্দেশনা জারি করেছে সিটি করপোরেশন। গতকাল রোববার সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, যেকোনো নির্বাচনী প্রার্থী রাসিকের ওয়ার্ড কার্যালয় বা করপোরেশনের জনবল, সম্পদ ব্যবহার নির্বাচনী আচরণের সঙ্গে যেমন সাংঘর্ষিক, তেমনি দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী। তাই সিটি করপোরেশনের সব বিভাগ বা শাখাপ্রধান ও ওয়ার্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই যেন আসন্ন নির্বাচনী কার্যক্রমে অংশ না নেন।
এ বিষয়ে সচিব মো. মশিউর রহমান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি সিটি করপোরেশনের জনবল এবং ওয়ার্ড কার্যালয় আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়া কোনো কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে। তাই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কর্মকর্তা-কর্মচারী যেন নির্বাচনী প্রচারণায় অংশ না নেন।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে