
রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিকের বাসে ধাক্কা দিয়েছে ট্রাক। এ দুর্ঘটনায় অর্ধশত শিক্ষার্থী অল্পের জন্য প্রাণে বেঁচেছে। তবে ট্রাকের চালক মো. সুইট (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী নগরের বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালকের বাড়ি নগরের বারোরাস্তা বাচ্চুর মোড় এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রাজশাহী নগরের শিরোইল এলাকার গোল্ডেন টাচ্ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছিল। পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পেছন থেকে বালুবাহী ট্রাক একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। ভেতরে ট্রাকের চালক আটকে ছিলেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আর শিক্ষার্থীদের অন্য বাসে পিকনিকে পাঠানো হয়।
আতঙ্কিত কয়েকজন শিক্ষার্থী জানায়, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ওঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে দুর্ঘটনা ঘটেছিল। ট্রাকচালক আহত হয়েছেন। এ ছাড়া গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাসের মালিক ঘটনাস্থলে গিয়ে ট্রাকমালিকের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন। তাঁরা থানায় কোনো অভিযোগ করেননি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে