বন্ধ হচ্ছে বগুড়ার তাঁতবস্ত্র ও কুটিরশিল্প পণ্যমেলা। আগামী শনিবারের মধ্যেই কর্তৃপক্ষ মেলা গুটিয়ে নেবে বলে জানিয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্। আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে এ কথা নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার।
বিভাগীয় কমিশনার জাফরউল্লাহ্ বলেন, ‘বগুড়ায় একটি মেলা হচ্ছে জানতে পেরেছি। আমি বগুড়ার ডিসির সঙ্গে কথা বলেছি। আগামী শুক্র বা শনিবারের মধ্যেই মেলা বন্ধ করে চলে যাবে ওরা (আয়োজকেরা)।’
গত ২৩ মে মণিপুরী জামদানি, বেনারসি তাঁতী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন, বগুড়া কালেক্টরেট সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার আয়োজনে বগুড়ায় শুরু হয় মাসব্যাপী তাঁত ও কুটিরশিল্প পণ্যমেলা।
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে আয়োজিত এ মেলায় ২০ টাকা মূল্যের প্রবেশ টিকিটের নাম করে চলে লটারির আয়োজন। বগুড়া শহরজুড়ে বিভিন্ন স্থানে চেয়ার-টেবিল বসিয়ে লটারি বিক্রি চলে। একই সঙ্গে অটোরিকশাযোগে বগুড়ার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করে চলে লটারির টিকিট বিক্রি। মোটরসাইকেল, সোনার চেইন, টিভি, ফ্রিজসহ লোভনীয় পুরস্কার পাওয়ার আশায় লটারি কিনতে থাকেন শ্রমজীবী মানুষ ৷ শিক্ষার্থীরাও তাদের টিফিনের টাকা দিয়ে লটারি কিনে ভাগ্য পরীক্ষা করতে শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে জেলায় প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকা লটারি থেকে হাতিয়ে নিচ্ছিলেন মেলার ব্যবস্থাপক-আয়োজকেরা। কিন্তু সব দেখেও নীরব ভূমিকায় থাকতে দেখা যায় বগুড়া জেলা প্রশাসনকে।
এ নিয়ে গত ৫ জুন ‘তাঁত ও কুটিরশিল্প মেলা যেমন-তেমন, লটারিই মূল আকর্ষণ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয় ‘আজকের পত্রিকা’য়। এরপর আজ মেলা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে