
নাটোরে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় প্রদীপ দত্ত নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের এবং ভেজাল খাদ্য সংরক্ষণ ও বিক্রি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাটোর সদরের মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা টাস্কফোর্স আজ নাটোর সদরের মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করে। অভিযানে কোল্ডস্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ২৩ বস্তা খেজুর উদ্ধার করা হয়। এ সময় খেজুরের মালিক প্রদীপ দত্তকে মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়।
অভিযানের সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, কৃষি বিপণন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে