রাজশাহী: রাজশাহীতে এবার মাত্র ৪৫ দিন বয়সী এক কন্যাশিশুর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। শনিবার (২৬ জুন) দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২০ জুন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শিশুটির করোনা পজিটিভ হয়। শিশুর নাম আফরিন রহমান। তাঁর বাবার নাম আরিফুর রহমান। তিনি নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা। আরিফুর রহমানও বর্তমানে করোনা পজিটিভ অবস্থায় আছেন।
হাসপাতালে শিশুটির সঙ্গে আছেন তার মা মাহাবুবা খাতুন। তিনি জানান, গত রোববার নগরীর রেলগেট এলাকায় আফরিনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে রিপোর্ট আসে পজিটিভ। তারপর বাসায় ছিলেন। শিশুর বাবা আরিফুরও বাসায় আইসোলেশনে আছেন।
মাহবুবা জানান, করোনা পজিটিভ জানার পর লক্ষ্য করেন তাঁর মেয়ের শারীরিক সমস্যা বাড়ছে। তাই শনিবার তাঁকে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে জানানো হয়, মিশন হাসপাতালে করোনার চিকিৎসা হয় না। এরপর নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও শিশুটিকে ভর্তি নেওয়া হয়নি। পাঠিয়ে দেওয়া হয় রামেক হাসপাতালে।
তবে স্বামী এবং কন্যাশিশু করোনায় আক্রান্ত হলেও নিজের পরীক্ষা করাননি মাহাবুবা খাতুন। তিনি বলেন, ‘স্বামী আর বুকের সন্তান আক্রান্ত। তাই ধরেই নিয়েছি আমিও আক্রান্ত। তবে আমার কোনো শারীরিক সমস্যা নেই।’ তিনি মেয়ের চিকিৎসার জন্য সবার সহায়তা চান।
মাহাবুবা জানান, হাসপাতালে ভর্তি করার পর কয়েকটি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক আছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাও তাঁর ভয় হচ্ছে। পরীক্ষার জন্য রক্ত দেওয়ায় বাচ্চাটা কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে ঘুমাচ্ছে। মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে।
রাজশাহীতে এত কম বয়সী শিশুর করোনা আক্রান্তের খবর এবারই প্রথম পাওয়া গেল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শিশুদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। তাই বড়দের ওয়ার্ডেই বাচ্চাটাকে রাখা হয়েছে। তবে শিশু বিশেষজ্ঞ এবং কোভিডের চিকিৎসকদের সমন্বয়ে গুরুত্ব সহকারে শিশুটির চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে