
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। সাদেক আলী নামের এই নেতার বিরুদ্ধে এ নিয়ে গত ২৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা হাসানুজ্জামান পাইলট। অভিযোগের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
দেওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পাইলট অভিযোগে উল্লেখ করেন, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাদেক আলীর নেতৃত্বে ২৬ অক্টোবর সরকারি জায়গার একটি কড়ইগাছ কাটা হয়েছে। গাছটি ছিল দামকুড়া ব্রিজের ১০০ ফুট দূরে ইমামগঞ্জ এলাকায়।
এই গাছটি একটি খাড়ির (ছোট জলাশয়) পাড়ে ছিল। গাছটির আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা। বিষয়টি দেওপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অবহিত করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সাদেক আলী বলেন, ‘গোদাগাড়ীতে দলের মধ্যে দুটি গ্রুপ রয়েছে। প্রতিপক্ষ গ্রুপ রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। গাছ কাটার সঙ্গে আমি সম্পৃক্ত না। গাছটি কেটেছে জয় নামের এক ব্যক্তি। তবে আমার বিরুদ্ধে ইউএনওর কাছে কেন অভিযোগ করা হলো সেটি বুঝতে পারছি না।’
এ ব্যাপারে জয়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘গাছটি আমার দোকানের ওপর পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে সেটি কাটা হয়েছে।’
ইউএনও আবুল হায়াত বলেন, ‘বন কর্মকর্তাকে এটি তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের পর এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে