আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তিনি ইতিমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিবেন।
হিরো আলমের ব্যক্তিগত সহকারী লিমন শেখ আজ বুধবার সন্ধ্যা ৭ টায় এতথ্য নিশ্চিত করেছেন।
লিমন শেখ জানান, ‘হিরো আলম বুধবার রাতে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা করবেন। কোনো দলের প্রার্থী হচ্ছেন কি না? এমন প্রশ্নের জবাবে লিমন বলেন, দলের প্রার্থী হলে হিরো আলম নিজেই ঘোষণা দেবেন।
এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন
তিনি। ২০২২ সালে বিএনপি থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য পদত্যাগ করায় উপনির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে