নাটোরের ধানের জমিতে ইঁদুর মারতে বড় ভাইয়ের দেওয়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ছোট ভাই নজরুল ইসলাম নজুর (২৮) নামে মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কৃষক নজরুল ইসলাম নজু ওই এলাকার মৃত বাদল মণ্ডলের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, কালিকাপুর আমহাটি গ্রামের কৃষক আনোয়ার হোসেন তাঁর ধানের জমিতে ইঁদুর মারতে বৈদ্যুতিক লাইন দিয়ে ঘিরে দেয়। সেই জমিতে সকালে তাঁর আপন ছোট ভাই গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নাসিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে এই ঘটনায় ইউডি মামলা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে