নওগাঁর মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জায়েদা বিবি (৬৫)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের মৃত মনসুর রহমানের স্ত্রী।
জায়েদার ছেলে আল মামুন বলেন, ‘আমার ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য রহিদুল ইসলাম রোববার সকালে প্রসাদপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সাদেকুল ইসলামের ইটভাটা এলাকায় দুর্ঘটনায় আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মান্দা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এই সংবাদ পেয়ে তাঁকে দেখতে মা জায়েদা বিবি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিজয়পুর মোড়ে রাস্তা পারাপারের সময় একটি ভটভটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মান্দা হাসপাতাল হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। তিনি জানান, অভিযোগ না থাকায় আইনিপ্রক্রিয়া শেষে জায়েদার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে