ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিলকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার।
তিনি বলেন, বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করেন যে জাকারিয়া আদিল বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরের দিকে শহরের সেউজগাড়ি আমতলা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, ‘আদিল পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে