
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সদ্যঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
এরপর মণিচত্বর, সাহেববাজার ও কুমারপাড়া ঘুরে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। এর আগে মিছিল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা ধরনের স্লোগান দেন।
সমাবেশে আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন ফিরোজ, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা আগামী শনিবারের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটি বাতিল না হলে রোববার থেকে নগরের তালাইমারী মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।
উল্লেখ্য, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থী। তাঁদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও বিক্ষোভ সমাবেশ হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে