
নওগাঁর নিয়ামতপুরে গার্মেন্টসকর্মী দম্পতিকে মারধর করে নগদ প্রায় ৩ লাখ টাকা ও দেড় লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল বুধবারের ওই ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুর থানায় অভিযোগ দেওয়া হয়।
পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের নামে লিখিত এই অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বীথি খাতুন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাঁরা হলেন উপজেলার কানইল এলাকার সোহেল (৩০), জাহাঙ্গীর (২৮), সাগর আলী (৪২), আরিফুল ইসলাম (৩৫) ও মজিবর রহমান (৪০)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রাজশাহীর বাগমারা থেকে রাত ৮টার দিকে ভ্যানযোগে গার্মেন্টসকর্মী দম্পতি নিয়ামতপুর সদরের কানইল গোরস্তান এলাকায় পৌঁছালে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের চিৎকার শুনে লোকজন ছুটে আসেন। তবে এর আগেই তাঁদের কাছে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান তাঁরা। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বীথি খাতুন বলেন, ‘আমাদের পথ আটকে রড দিয়ে এমনভাবে মারধর করেছে, যাতে মনে হয় আমরা অপরাধী। ঋণ পরিশোধের টাকা ছিনিয়ে নেওয়ায় আমরা খুব বিপদে পড়ে গেছি। চরম আতঙ্কে দিন কাটছে। আমরা এর বিচার চাই।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে