রাজশাহীর দুর্গাপুর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েই এখন শহীদ মিনার রয়েছে। উপজেলার শিক্ষা অফিসের উদ্যোগে ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব তহবিল থেকে নির্মাণ করা হয়েছে এসব শহীদ মিনার।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে আগে কোনো শহীদ মিনার ছিল না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা, জাতীয় শহীদ দিবসসহ বিভিন্ন দিবসে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেতে হতো অন্য কোনো প্রতিষ্ঠানের শহীদ মিনারে। কোনো কোনো প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা হতো।
জানা গেছে, ২০২১ সালে উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন মোকলেছুর রহমান। তিনি পরিকল্পনা করেন সব স্কুলে শহীদ মিনার নির্মাণ করার। সরকারি কোনো বরাদ্দ নয়, স্কুলের নিজস্ব ফান্ডের নিজস্ব তহবিল থেকে ৮৩টি স্কুলে নান্দনিক শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেন তিনি। এরপর গত তিন বছরে ক্রমান্বয়ে গড়ে তোলা হয় সব বিদ্যালয়ে শহীদ মিনার। প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মাণে খরচ হয়েছে ৫০ থেকে ৭০ হাজার টাকা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। এতে খুদে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে