রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আগে কখনো এত বেশিসংখ্যক রোগী মারা যাননি। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই ১৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল।
নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জনেরই বাড়ি রাজশাহী জেলায়। এক দিনে রাজশাহীরও এত বেশিসংখ্যক রোগী আগে কখনো মারা যাননি। এ ছাড়া ২৪ ঘণ্টায় নওগাঁর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। এঁদের মধ্যে রাজশাহীর সাতজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে মৃত্যুর এই হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জন পুরুষ আর আটজন নারী। বয়স বিবেচনায় ৩১ থকে ৪০ বছরের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও দুজন নারী মারা গেছেন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে মৃত্যুর সংখ্যা ২৫৫ জনে দাঁড়াল। সর্বশেষ ১৮ জনের আগে ১, ২ ও ৭ জুন সাতজন করে, ৩ জুন ৯ জন, ৪ ও ২৩ জুন ১৬ জন, ৫, ৮, ৯ ও ১০ জুন ৮ জন করে, ৬ জুন ছয়জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩, ১৬, ২০, ২১ ও ২২ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন করে এবং ১৭, ১৮ ও ১৯ জুন ১০ জন করে মারা গেছেন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩৫৭। বৃহস্পতিবার সকালে ৪০৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১০ জন, নাটোর থেকে চারজন, নওগাঁ থেকে ছয়জন এবং পাবনা থেকে একজন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ২৭২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার একজন এবং অন্য এলাকার আরও একজন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৮৪ জন আছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে আছেন ৪৮ জন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে