
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন (৩২) গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথপাড়া এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাঁকে আটক করা হয়।
পরে তাঁর বাড়ির আলমারি থেকে এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শেরপুর থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
শেরপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে পৌর শহরের জগন্নাথপাড়া এলাকায় হাফিজুল আসিফ শাওনের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় আলমারিতে ফেনসিডিল পাওয়ায় তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত শাওনকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে