
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। এদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
আজ শুক্রবার হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন এবং নওগাঁ ও পাবনার একজন করে রোগী ছিলেন। এদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন এবং পাবনার একজন করোনা পজিটিভ ছিলেন।
এ ছাড়া রাজশাহীর আরও তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে রোগী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ২২ জনের মৃত্যু হয়েছে। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে চারজন ছিলেন হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। আর তিনজন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া একজন কেবিনে, একজন ২৫ নম্বর ওয়ার্ডে এবং দুজন করে ১৬,৩, ১৪ এবং ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালটিতে এখন কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫ টি। আজ শুক্রবার সকালে এখানে রোগী ভর্তি ছিলেন ৪৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৭৬ জন রোগী। এর মধ্যে রাজশাহী থেকে ৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঁচজন, নাটোর থেকে ছয়জন, নওগাঁ থেকে পাঁচজন, পাবনা থেকে দুজন এবং চুয়াডাঙ্গা থেকে দুজন রোগী ভর্তি হয়েছেন।
শুক্রবার সকালে হাসপাতালে রাজশাহীর ৩২১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৯ জন, নাটোরের ৩৭ জন, নওগাঁর ৩৮ জন, পাবনার ১৩ জন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার চারজন, জয়পুরহাটের দুজন এবং সিরাজগঞ্জের একজন রোগী ভর্তি ছিলেন। এদের নমুনা পরীক্ষা করে ২০২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।
আর ২০৬ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৬০ জন। বৃহস্পতিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে রাজশাহীতে সংক্রমণের হার পাওয়া গেছে ৪২ দশমিক ৩৯ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জের নমুনা পরীক্ষার বিপরীতে এখানে সংক্রমণের হার হয়েছে ২৭ দশমিক ৫ শতাংশ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে