
বগুড়ার গাবতলীতে সজল মিয়া (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুই যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার দুপুরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলাহাটা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সজল মিয়া উপজেলার তেলিহাটা দক্ষিণপাড়া গ্রামের মহির মিয়ার ছেলে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানায়, এলাকায় জমিতে পানি সেচের বিনিময়ে ধান কাটার সময় উৎপাদিত ধানের আটিসহ চার ভাগের এক ভাগ শ্যালো মেশিন মালিককে দিতে হয়। গত বুধবার ধান ভাগ করার সময় শ্যালো মেশিন মালিক সিরাজুল ইসলামের সঙ্গে সজলের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সিরাজুল ও তাঁর লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলেই মারা যান। এ সময় এগিয়ে গেলে একই গ্রামের সোহেল ও রুবেল নামের দুই যুবক হামলায় গুরুতর আহত হন।

এলাকাবাসী আরও জানায়, ঘটনার পরপরই সজল মিয়ার পক্ষের লোকজন সিরাজুলের বাড়িতে হামলা-ভাঙচুর চালায় এবং তাঁর দুটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে