
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একদল বলছে, জাতীয় নির্বাচন আগে দিতে হবে। অন্য দল বলছে, স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। এ রকম যদি চলতে থাকে, তাহলে দেশে কোনো নির্বাচনই হবে না। সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তারেক রহমানকে ফোন করেছিলাম। তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কল ব্যাক করেছেন। এরপর আমি তাঁকে শিবগঞ্জের বিষয়ে বললাম। তারেক রহমান তখন আমাকে বললেন, আপনি আমাদের মুরব্বি। আর আপনার সঙ্গে কে এমন আচরণ করল? আমি ওদেরকে বলে দিচ্ছি।’
এর আগে মাহমুদুর রহমান মান্নাকে আওয়ামী লীগের পুনর্বাসনকারী আখ্যা দিয়ে তাঁকে এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
মাহমুদুর রহমান মান্না বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে মৃত্যুশয্যায়। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪-৫ জন আসামির নাম থানার ওসি কেটে দিতে বলেন। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না, এ হুঙ্কারের কারণে আমার বাড়ি শিবগঞ্জে এসেছি। আমি যদি হুঙ্কার দিই, তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে।
শিবগঞ্জ পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যের সদস্যসচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্যের নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আ. রহমান, উপজেলা যুব ঐক্যের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার ও সৈকত আহম্মেদ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে