
নওগাঁর নিয়ামতপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শাহিদা বেগম (৪২) নামের এক প্রতিবন্ধী নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায় এ ঘটনা ঘটে।
শাহিদা বেগম মান্দা উপজেলার ঘাটখৈর এলাকার মৃত জসিম উদ্দীনের মেয়ে। স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। তাঁদের এক ছেলেসন্তান রয়েছে। সেও প্রতিবন্ধী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা বাসিন্দারা জানান, শাহিদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। আজ সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে ভ্যানে করে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি শ্বাসরোধে অচেতন হয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শাহিদার মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে