
নওগাঁর নিয়ামতপুরে টিসিবির পণ্য নিতে আসা ৩ জনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার ব্যক্তিরা হলেন মোজাম্মেল হোসেন (৫০), শহিদুল ইসলাম (৪০) ও শান্ত বাবু (২০)। তাঁরা ৩ জনই একই ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীরা জানান, আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে (ইউপি) টিসিবির পণ্য নিতে আসেন কার্ডধারীরা। উপস্থিতি বেশি হওয়ায় পণ্য নিতে ঠেলাঠেলি হয়। তখন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তাঁর রুম থেকে বের হয়ে শান্ত বাবুর জামার কলার ধরে টেনে নিয়ে থাপ্পড় দেন। এ সময় আরও দুই জনকে থাপ্পড় দেন। এতে উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন। এর আগেও চেয়ারম্যান এ ধরনের কাজ করছেন।
মোজাম্মেল হোসেন বলেন, ‘টিসিবির পণ্য নিতে এলে চেয়ারম্যান আমাকে মারধর করেছেন। গরিব বলে কি আমাদের সম্মান নেই! আমরা কি মানুষ না? তাঁরা যেভাবে দিচ্ছে আমরা তো সেভাবেই পণ্য নিচ্ছি। তারপরও চেয়ারম্যান এ ধরনের ব্যবহার করবেন কেন?
টিসিবি পণ্য নিতে আসা দেলোয়ার হোসেন বলেন, ‘একজন চেয়ারম্যানের কাছ থেকে এমন অশোভন আচরণ কেউ আশা করেন না। ৩ জনকে এভাবে লাঞ্ছিত করা সকলের জন্যই খারাপ ইঙ্গিত বহন করে।’
শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম মারধরের বিষয় অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘টিসিবির পণ্য বিতরণের সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে। তবে আমি কাউকে মারধর করিনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, লোকমুখে শুনেছি এ ধরনের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে