
নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বালুভরা ইউপির প্রধানকুন্ডি গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে ফরিদ (৫১) এবং একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে আব্দুল মজিদ (৫০।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বদলগাছীর প্রধানকুন্ডি গ্রামে ভুক্তভোগী ধারের টাকা নিতে মায়ের বাড়িতে গেলে টাকা নিয়ে মায়ের সঙ্গে অনেক কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়া করে ভুক্তভোগী রাগ করে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দিলে রাস্তায় কোনো গাড়ি না পেয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় অভিযুক্তরা তাঁকে এত রাতে কোথায় যাচ্ছেন, কী হয়েছে বলে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। ভুক্তভোগী টাকার বিষয়টি বললে অভিযুক্তরা তাকে টাকা দেবে বলে জোরপূর্বক প্রধানকুন্ডী গ্রামের ইদগাহ মাঠের পাশে কলাবাগানের মধ্যে নিয়ে যায়। পরদিন ফজরের আজান পর্যন্ত তাঁকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ফজরের আজানের পর ভুক্তভোগীকে মাতাজি মোড়ে রেখে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গতকাল থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রায়হান হোসেন বলেন, ‘ধর্ষণের ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ (বুধবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে