বগুড়া শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটে আশিক (২৫) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে দোকান কর্মচারী। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সপ্তপদী মার্কেটে করিমের মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে।
আশিক শহরের নাটাইপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুজ্জামান জানান, আশিক তাঁর মুঠোফোন মেরামত করাতে সাতমাথায় সপ্তপদী মার্কেটের করিমের দোকানে আসেন। সেখানে দোকানের কর্মচারীদের সঙ্গে আশিকের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই দোকানের কর্মচারীরা আশিককে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে। ঘটনার পর দোকান বন্ধ করে সবাই পালিয়ে যায়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে