
রাজশাহী থেকে কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে এই রুটে বিমান চলাচল শুরু করেছে। এদিন সকাল সাড়ে ১০টায় রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি বিমান যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে আকাশে ডানা মেলে।
এর আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কেটে এই রুটে বিমান চলাচলের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু, মেয়রের কন্যা আনিকা ফারিহা জামান অর্ণা, জামাতা রেজভী আহমেদ ভুঁইয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন এই রুটের প্রথম যাত্রীদের বিমানে ওঠার আগে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মেয়র খায়রুজ্জামান লিটনের প্রস্তাবে সাড়া দিয়ে ভ্রমণপিপাসুদের জন্য রাজশাহী-কক্সবাজার বিমান চলাচল শুরু করল নভোএয়ার।
বিমান সংস্থাটি জানিয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি বিমান রাজশাহী থেকে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে দুপুর ১২টায়। আবার কক্সবাজার থেকে প্রতি সপ্তাহের রোববার বেলা ৩টা ৩৫ মিনিটে একটি বিমান ছেড়ে রাজশাহী এসে পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুজনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকিট কিনতে হবে।
এই অফারে দুজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। ভ্রমণপিপাসুদের এই সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের সাতটি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলো হলো দা কক্স টুডে, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস। অফারটি কত দিন চলবে তা জানানো হয়নি। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট, যশোর এবং আন্তর্জাতিক গন্তব্যের কলকাতা ফ্লাইট পরিচালনা করছে। নতুন রুট যুক্ত হলো রাজশাহী-কক্সবাজার। এই রুটে বিমান চলাচলের কারণে ভ্রমণপিপাসুরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে