
রাজশাহীতে গ্রেপ্তার এড়াতে গাছে উঠলেন বিএনপি নেতা। কিন্তু পুলিশের সামনেই গাছ থেকে পড়ে আহত হলেন তিনি। এ জন্য পুলিশ অবশ্য তাঁকে গ্রেপ্তার করেনি। বাচ্চু রহমান নামের এই নেতা রাজশাহীর মোহনপুর উপজেলার বিএনপির সদস্যসচিব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহনপুরে বাচ্চুর বাড়ি গিয়ে তাঁকে খুঁজছিল থানা-পুলিশের একটি দল। তখন এই ঘটনা ঘটে।
জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত জানান, রাজশাহীর বিভাগীয় সমাবেশের আগে দলটির নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। থানায় থানায় হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
কিছুদিন আগে মোহনপুর থানাতেও পুলিশ একটি মিথ্যা মামলা করেছে। এই মামলায় অজ্ঞাত আসামির তালিকায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল রাতে বাচ্চুকে গ্রেপ্তার করতে পুলিশ যায়। এ সময় বাড়ির নারীরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। এই সুযোগে দেয়াল টপকে গাছে ওঠেন বাচ্চু। তখন তিনি গাছ থেকে পড়ে আহত হন। তাঁর হাতের আঙুল ভেঙে যায়। এর পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, ‘পুলিশ বাচ্চুর এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়েছিল। তিনি পরিচিত মানুষ বলে পুলিশ ডাক দিয়েছিল। এতেই তিনি আতঙ্কিত হয়ে গাছে ওঠেন। পড়ে গিয়ে তাঁর হাতের আঙুল ভেঙে যায়। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ যায়নি। এ জন্য তাঁকে গ্রেপ্তারও করা হয়নি। ’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে