বগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার ঘটনায় যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফুর রহমান মজনু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ২১ জানুয়ারি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে হৃদয় হোসেন গোলাজারকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
১৮ জানুয়ারি গাবতলী উপজেলার চাকলা গ্রামের বেলুজ মণ্ডলের বাড়িতে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটকে রাখা হয়। হান্নানের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করতে এলে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার তাঁর সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন।
দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হান্নানের পরিবারের ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হৃদয় হোসেন গোলজার ও তাঁর সহযোগীরা।
এ ঘটনায় ওই রাতেই হান্নানের ভাই জিল্লুর রহমান বাদী হয়ে হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের নামে গাবতলী মডেল থানায় মামলা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ঘটনার পর থেকেই হৃদয় হোসেন গোলজার ও তাঁর সহযোগীরা পলাতক।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে