বগুড়ার গাবতলীতে নারীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও করে ফেসবুকে ছাড়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন আব্দুল মমিন (২১) ও রুস্তম আলী (২২)। সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের বাসিন্দা।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৭ ডিসেম্বর গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় এক নারী তার বাসায় গোসল করছিলেন। এ সময় গোপনে তার গোসলের দৃশ্য ভিডিও করে ইমোতে পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মোমিনসহ আরও ২-৩ জন অজ্ঞাতনামা যুবক।’
পুলিশ সুপার মীর মনির হোসেন আরও বলেন, ‘এ ঘটনায় আজ (রোববার) ওই নারী বাদী হয়ে গাবতলী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এরপর থেকেই র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। দুপুরে দিকে র্যাব সদস্যরা গাবতলী এলাকা থেকে আব্দুল মমিন ও রুস্তম আলীকে গ্রেপ্তার করে। পরে তাদের গাবতলী মডেল থানায় সোপর্দ করা হয়।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে