
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতার ছেলের বিরুদ্ধে। বর্তমানে রিয়াদ মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে। রিয়াদ জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ি এলাকার বাসিন্দা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, ঘটনার সময় রিয়াদ খেলার মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে সিফাতের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাত রিয়াদের মাথায় আঘাত করে পাশের মসজিদের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মসজিদের সামনে অবস্থান নেন। খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
মাহমুদুল হাসান আরও বলেন, ‘পুলিশের উপস্থিতিতেই অভিযুক্ত সিফাতকে উদ্ধার করে নিয়ে যান তাঁর বাবা ফারুকসহ কয়েকজন বিএনপির নেতা। এতে আমরা ক্ষুব্ধ।’
এ বিষয়ে সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘মারধরের ঘটনা শুনেছি। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে