রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আজ বুধবার সকালে রাজশাহী মহানগরী ও জেলার মোহনপুর এবং চারঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে একটি মাইক্রোবাস মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মাইক্রোবাসের আটজন যাত্রী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ জানান, পাবনার আমিনপুর থেকে ৮ জন ব্যক্তি ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহী এসেছিলেন। মাইক্রোবাস উল্টে তাঁরা আহত হন। স্থানীয়রা তাঁদের হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্য ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, আজ সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল। এ সময় একটি বালুভর্তি ট্রাক এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও চারজন। তাঁদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আসাদুল হাটরা গ্রামের তজের মণ্ডলের ছেলে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। নিহত আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে চারঘাট থানার ওসি মাহবুবুল আলম জানান, আজ সকাল ৮টার দিকে চারঘাটের বাদুড়িয়া বাদলের মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভ্যানচালক মাজদার রহমান (৫৫) ঘটনাস্থলেই মারা যান। আর মোটরসাইকেল চালক সিয়াম আলী (১৮) মারা যান হাসপাতালে। নিহত মাজদারের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামে। আর নিহত সিয়াম রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বুলবুল আলীর ছেলে।
চারঘাটের ওসি আরও জানান, মোটরসাইকেলের চালক সিয়ামকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টা দু-এক পর তিনি মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে এই দুজনের মরদেহে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে