
বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একনিজ ফিড মিল এলাকায়। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে শেরপুর থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ছিল লাল রঙের হাফপ্যান্ট এবং গায়ের রং শ্যামলা। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রোববার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তি একনিজ ফিড মিলের বৈদ্যুতিক সংযোগের ট্রান্সফরমার রুমে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার থেকে তামার তার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের ঝলসে যাওয়া দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক তার কাটার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে