রাজশাহীর পবায় এক আওয়ামী লীগ নেতার কুশপুত্তলিকা দাহ ও তাঁর বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন স্থানীয়রা। আজ রোববার বিকেলে পবার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলীর বিরুদ্ধে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।
উপজেলার পারিলা বাজারে প্রথমে মানববন্ধন করে সোহরাব আলীর বহিষ্কার দাবি করা হয়। এতে এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। পরে নারীরা ঝাড়ুমিছিল বের করেন। এ সময় সোহরাব আলীর কুশপুত্তলিকা দাহ করে দ্রুত তাঁকে বহিষ্কারের দাবি জানানো হয়।
স্থানীয় লোকজন বলছেন, সম্প্রতি পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সোহরাব আলীকে সভাপতি করা হয়। এর আগেও তিনি সভাপতি ছিলেন। অভিযোগ আছে, পরপর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন। ওই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে দুবার পরাজিত প্রার্থী ফাহিমা বেগমই এ অভিযোগ করেন। এ কারণে দলের নেতা-কর্মীদের একটি অংশ সম্মেলনের আগে সোহরাব আলীর বিরোধিতা করেন। তাঁরা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগও করেন। এসব বিষয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। এ কারণে সোহরাব আলী দ্বিতীয় দফায় সভাপতি হওয়ার তিন দিন পরই সাংবাদিকসহ তিনজনকে পিটিয়ে আহত করেন। আহত হন জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ গালিব ও তাঁর বাবা হেলাল উদ্দিন এবং ছাত্রলীগের এক নেতা। তাঁদের মধ্যে হেলাল উদ্দিন পারিলার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে টানা ১৩ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ছেলে গালিব রাজশাহীর স্থানীয় দৈনিক সানশাইনের অনলাইন সম্পাদক।
ভুক্তভোগীরা বলেন, ‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে সোহরাবের নৌকার বিরোধিতা করার বিষয়ে লিখিত অভিযোগ করায় সোহরাব আলী ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে তিনজনকে মারধরের সময় সোহরাব বলেছিলেন, মেয়র লিটন তোর বাপ হয়? অভিযোগ দিস? এখন তোর কোন বাপ রক্ষা করবে।’ তাদের ওপর হামলা এবং মেয়র খায়রুজ্জামান লিটনকে কটূক্তি করার কারণেই সোহরাব আলীর বহিষ্কারের দাবিতে মানববন্ধন, ঝাড়ুমিছিল ও কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি পালিত হলো।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সোহরাব আলী বলেন, এ ধরনের কর্মসূচি পালনের কথা তিনি শুনেছেন। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে