রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবেন। এতে জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, রাবি অধিভুক্ত কলেজ এবং অন্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অধীন বিভাগসমূহে মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ হতে স্নাতক/স্নাতক (সম্মান) পাস করা শিক্ষার্থীরা বিভাগের মাস্টার্স প্রোগ্রামে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
তবে তাঁদের ভর্তির জন্য বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনের জন্য স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। স্নাতক পাসের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদন করা যাবে।
অনুষদের অধিকর্তার তত্ত্বাবধানে বিভাগগুলো আসন ফাঁকা থাকা সাপেক্ষে পৃথকভাবে নিজ নিজ বিভাগে ভর্তি পরীক্ষার আয়োজন করবেন। তবে ভর্তি হতে শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ করেছি অনেক শিক্ষার্থীই মাস্টার্স না করেই চলে যাচ্ছে। ফলে বিভিন্ন বিভাগে মাস্টার্সে অনেক আসন ফাঁকা থাকছে। বিশেষ করে কৃষি অনুষদের বিভাগগুলোয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আসন ফাঁকা থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগ ছাত্র ভর্তি করাতে পারবে। তবে এটি অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে করাতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হন। স্নাতক পাস করার পর ৩ বছর পর্যন্ত এই সুযোগ থাকে। তবে স্নাতক পাস করার পর অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে স্নাতকোত্তরে ভর্তি হয় না। এই ফাঁকা আসন পূর্ণ করার জন্যই বাইরের শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে