
ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন ও বিচারের দায়িত্ব হাতে তুলে নেবে। এটা আমরা চাই না। যারা আল্লাহ এবং রাসুলকে কটূক্তি করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি।’
আজহারী বলেন, তা না হলে জনগণ যদি দায়িত্ব তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব নয়। দেশের পরিস্থিতি আরও নাজুক হওয়ার আগেই, যারা এসব অবমাননার সঙ্গে জড়িত, আইন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।’
আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডসংলগ্ন মাঠে এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে