
নাটোরে নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ায় যুবককে তুলে নিয়ে মারধরের ঘটনায় গাড়িচালকসহ পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামিলুর রহমান মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক সময়ে শহরের তালতলা হাফরাস্তা এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
জামিলুর রহমান মিলন জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তাঁর গাড়ি চালক হলেন আবুল বাশার, তাঁকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে মিলনকে প্রধান আসামি করে আজ সকালে ১২ জনের নামে মামলা করেন রুবেল ইসলাম (২৫) নামের এক যুবক।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ‘মিলনকে প্রধান আসামি করে ১২ জনের নামে থানায় মামলা করেছেন এক যুবক। মামলার আসামি মিলন ও তাঁর গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ ও এলাকাবাসী জানায়, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের কাপ-পিরিচ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন তালতলা হাফরাস্তা এলাকার রুবেল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামিলুর রহমান মিলন ও তাঁর সমর্থকে রুবেল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে যান।
অজ্ঞাতস্থানে নিয়ে রুবেলকে মারধর করা হয়। এ সময় হাত, পা ও মাথায় গুরুতর জখম করা হয়। পরে নাটোর সদর থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনের ব্যক্তিগত কার্যালয় থেকে রুবেলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
গতকাল রাতে ঘটনাস্থল থেকে পুলিশ মিলনের গাড়ি চালক বাশারকে আটক করে। পরে আজ ভোরে অভিযান চালিয়ে মিলনকে তালতলার একটি বাড়ি থেকে আটক করা হয়। ভুক্তভোগী রুবেল সকালে মামলা দায়ের করলে মিলনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠায় পুলিশ।
গত ৮ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে শরিফুল ইসলাম রমজানের কাছে পরাজিত হন মিলন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে