রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কিছুটা কমেছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত ছয়জনের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। বাকি চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের একজন, চুয়াডাঙ্গার একজন এবং রাজশাহীর একজন রোগী ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২৩৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি। করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে এক নম্বর ওয়ার্ডে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে চারজন, ২৬ মে চারজন, ২৭ মে চারজন, ২৮ মে নয়জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে চারজন, ১ জুন সাতজন, ২ জুন সাতজন এবং ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন মারা গেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে