
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০১ সালে পূর্ণিমা রানী শীল ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার উল্লাপাড়া শহীদ মিনারে ভুক্তভোগী পরিবার ও পূর্বদেলুয়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবু, বড়হর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফরমান আলী, হাফিজুর রহমান বাবলু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে মামলাটি সাজানো হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এ মামলা তদন্ত শেষে সিআইডি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির নেতা-কর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় বিএনপির নেতা-কর্মীদের ফাঁসানো হয়েছে। এ মিথ্যা মামলার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন হলো কারাগারে রয়েছেন। অবিলম্বে তাঁদের জামিনে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
উল্লেখ্য, ২০০১ সালের ৮ অক্টোবর পূর্ণিমা রাণী শীল সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় তাঁর বাবা অনিল চন্দ্র শীল ১৬ বিএনপির নেতা-কর্মীকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৭ জনের নামে অভিযোগপত্র দাখিল করে। ২০১১ সালের ৪ মে এই মামলার রায় ঘোষণা করা হয়।
মামলায় ১১ জনকে যাবজ্জীবন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আব্দুল জলিল (৪০), আলতাফ হোসেন (৩৫), আব্দুল মমিন (২৮), আলতাফ (২৮), জহুরুল ইসলাম (২৮), হোসেন আলী (২৮), লিটন মিয়া (২৮), ইয়াসিন আলী (৩৭), আব্দুর রউফ (৩০), আব্দুল মিয়া (২৮) ও বাবলু মিয়া (২৮)।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে