
রাজশাহীর কাটাখালীতে অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কাটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মিজানুর রহমান (১০)। সে কাটাখালীর সমসাদিপুর এলাকার আশরাফ আলীর ছেলে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, সকালে মিজানুর রহমান একটি অটোরিকশায় যাচ্ছিল। সে যে অটোরিকশায় ছিল সেটিকে পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় মিজানুর অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালক-সহযোগীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শিশুর পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে