
পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে আরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে হামলার শিকার হন তিনি। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফুল ইসলাম উপজেলার ছাতক বরাট গ্রামের শাহাদতের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সঙ্গে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। এতে আরিফুল গোপালপুরের হয়ে খেলছিলেন। খেলা চলার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে একজন আহত হয়। ওই ঘটনার জেরে রোববার দুপুরে গোপালপুর ব্রিজের পাশে আরিফুল ইসলামকে কুপিয়ে আহত করে দ্বারিয়াপুরের লোকজন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মারা যান।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে