
বগুড়ার ধুনটে যমুনার পাড়ে ঘুরতে এসে ভিডিও ধারণকালে নদীতে পড়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রের নাম জুনায়েদ রহমান (১৮)। তিনি শেরপুর উপজেলা শহরের টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলামের ছেলে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জুনায়েদ এবং তাঁর তিন বন্ধু মাফিজ ইকবাল, সোয়েব আহম্মেদ ও অওফি হাসান যমুনার তীরে বেড়াতে এসেছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, যমুনা নদীর বানিয়াজান স্পার বাঁধ এলাকায় ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ বেড়াতে আসেন। আজ বিকেলে চার বন্ধু সেখানে ঘুরতে আসেন।
একপর্যায়ে তিন বন্ধু জুনায়েদ, মাফিজ ও সোয়েব নদীর কিনারায় যান এবং অওফি পাড় থেকে তাঁদের ভিডিও করতে থাকেন। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে ডুবে যান জুনায়েদ। তাঁকে উদ্ধার করতে মাফিজ ও সোয়েব পানিতে ঝাঁপ দেন। তখন পাড়ে থাকা অওফির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নৌকার সাহায্যে দুই বন্ধুকে উদ্ধার করেন। কিন্তু জুনায়েদের সন্ধান পাওয়া যায়নি।
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যমুনা নদীতে পানির স্রোত থাকায় জুনায়েদ রহমান ভাটির দিকে ভেসে যেতে পারেন। তাঁকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ইতিমধ্যে ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে