আল্ট্রাসনোগ্রাম করার সময় রোগীকে যৌন হয়রানির অভিযোগে পাবনার একটি ক্লিনিক থেকে চিকিৎসক ও ক্লিনিক মালিককে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে তাদের পাবনা জেনারেল হাসপাতাল সড়কের নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে সদর থানায় এজাহার দায়ের করেন।
আটককৃতরা হলেন- পাবনা পৌর সদরের শালগাড়িয়া থানাপাড়া মহল্লার ডা. শোভন সরকার (২৮) ও নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের মালিক জীবন আলী (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে (২২) নিয়ে আল্ট্রাসনোগ্রাম করার জন্য পাবনা জেনারেল হাসপাতাল সড়কে পাবনা সদর থানার উত্তরপাশে নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। নির্ধারিত কক্ষে প্রবেশের পর চিকিৎসকের সহকারী ওই গৃহবধূর তলপেটে জেল মেখে প্রস্তুত করে। এ সময় অভিযুক্ত ডা. শোভন সরকার তার সহকারীকে বাইরে চলে যেতে বলেন।
তখন ডা. শোভন আল্ট্রাসনোগ্রাম করার সময় ভুক্তভোগী গৃহবধূর তলপেট ও গোপনাঙ্গে হাত দিয়ে যৌন হয়রানি করেন এবং যৌন উত্তেজকমূলক আচরণ করেন। পরে বাধ্য হয়ে ওই গৃহবধূ আল্ট্রাসনোগ্রাম কক্ষের বাইরে গিয়ে তার স্বামীকে ঘটনা খুলে বলেন।
ভুক্তভোগীর স্বামী অভিযুক্ত চিকিৎসকের কাছে গিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি আল্ট্রাসনোগ্রাম করার জন্য এসব করেছে বলে জানান।
ভুক্তভোগীর স্বামী ঘটনার প্রতিবাদ করলে সেখানে উপস্থিত নাজমুল হোসেন (২৭) নামে এক যুবক তাকে মারতে তেড়ে আসনে এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। চিকৎকার চেঁচামেচি শুনে ক্লিনিক মালিক জীবন আলী সেখানে গিয়ে বলেন, ‘ডাক্তার কোনো অন্যায় কাজ করেননি, আল্ট্রাসনোগ্রাম করতে এমনটা করতে হয়।’
তখন ক্লিনিক মালিক জীবন ও নাজমুল ভুক্তভোগীর স্বামীকে ক্লিনিক থেকে বের হয়ে যেতে বলেন এবং না গেলে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন।
পরে ভুক্তভোগী ও তার স্বামী পাবনা সদর থানায় গিয়ে পুলিশের আশ্রয় নেন। অভিযোগ পেয়ে পুলিশ ক্লিনিক থেকে ডা. শোভন ও ক্লিনিক মালিক জীবনকে আটক করেন। আরেক অভিযুক্ত পাবনা সদর উপজেলার হেমায়েতপুর টাংকারপাড়া এলাকার শরীফ হোসেনের ছেলে নাজমুল পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলার এজাহার দিয়েছেন। পরে তা এফআইআর করা হয়। আটককৃতদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল রোববার আদালতে সোপর্দ করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে