
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের শিশু গৌরব পাল রাজশাহী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানের ‘খ’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী শুধু নিজের নয়, তার বিদ্যালয় ও এলাকার গর্বও হয়ে উঠেছে। গৌরব সিরাজগঞ্জের রসুলপুর গ্রামের হাইস্কুলের শিক্ষক গৌতম চন্দ্র পাল ও গৃহিণী বেদনা রাণী পালের দ্বিতীয় সন্তান।
গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় গৌরব সাধারণ জ্ঞানে দ্বিতীয় হয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করে। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান ও ইংরেজিতে প্রথম এবং জেলা পর্যায়ে সাধারণ জ্ঞানে প্রথম ও ইংরেজিতে দ্বিতীয় হয় সে।
গৌরবের বাবা গৌতম পাল সন্তানের এই অর্জনে আপ্লুত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছেই গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে শুধু পড়ালেখায় নয়, মানুষ হিসেবেও বড় হোক এবং দেশের মানুষের জন্য কিছু করে দেখাক।’
গৌরবের এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের অবদান বলে জানায়। নিজের আগ্রহ ও স্বপ্নের কথা বলতে গিয়ে গৌরব পাল জানায়, ছোটবেলা থেকেই সাধারণ জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মেছে। পাঠ্যবইয়ের বাইরে মোবাইল ফোনে বিশ্বের নানা তথ্য ও সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করি। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার ইচ্ছে ছিল, যদিও তা হয়নি, তবু দ্বিতীয় হয়ে অনেক খুশি।
ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে গৌরব পাল জানায়, সরকারি বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ার কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশের মানুষের জন্য কাজ করতে চায় সে।
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম জানান, গৌরবের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার এই সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে