
বগুড়ার শেরপুরে অনুমোদনহীন একটি জ্বালানি তেলের দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পাঁচ স্টেশনের আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল রোডের একটি ভবনের নিচতলায় লিমন এন্টারপ্রাইজ নামের একটি জ্বালানি তেলের দোকানে গতকাল রাত ১১টার দিকে লরি থেকে তেল দোকানে নেওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর পানি ফুরিয়ে গেলে প্রায় আধা ঘণ্টা আগুন নেভানোর কাজ বন্ধ ছিল। এই সময়ে গ্যাস সিলিন্ডারগুলোর বিস্ফোরণ ঘটতে থাকে। পরে পাশের এক জলাশয় থেকে পানি এনে এবং ফায়ার সার্ভিসের স্থানীয় পাঁচ স্টেশনের আট ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দোকানে ডিজেল, পেট্রল, অকটেন, গ্যাস সিলিন্ডার, টায়ারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়। এ ছাড়া ওই ভবনের দোতলায় সোশ্যাল ইসলামি ব্যাংকের শাখা ও তিনতলার একটি আবাসস্থল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। শেরপুর ছাড়াও পার্শ্ববর্তী বগুড়া, শাজাহানপুর, ধুনট ও রায়গঞ্জ ফায়ার স্টেশনের আটটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে জ্বালানি তেলের পুরো দোকান পুড়ে গেছে। তবে ব্যাংকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় এক দমকলকর্মী আহত হন। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী বলেন, ‘অনুমোদন না থাকায় তিন মাস আগে এই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে মহাসড়কের পাশ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানের মালিক সরে যাওয়ার জন্য এক মাসের সময় প্রার্থনা করেন। এর মধ্যেই এ দুর্ঘটনা ঘটল। আগামী এক সপ্তাহের মধ্যে অনুমোদনহীন প্রতিষ্ঠানেরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে