
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে শেখপাড়া ডিসির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আব্দুল্লাহ আল আজিজ (১২)। সে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা নাইমুল হক মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টার দিকে বাবার সঙ্গে আজিজ মোটরসাইকেলে করে রোকনপুর উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল। পথে শেখপাড়া গ্রামসংলগ্ন ডিসির মোড়ে মোটরসাইকেলটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় মোটরসাইকেলের পেছনে থাকা ছেলে আজিজ ট্রাক্টরের চাকার নীচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়।
রোকনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, নিহত আজিজ তাঁর প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ছাড়া তার বাবা নাইমুল হক ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র আব্দুল্লাহ আল আজিজের অকালমৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত স্কুলছাত্রের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে পরিবারের কাছে ছাত্রের মরদেহ তুলে দেওয়া হয়েছে। ট্রাক্টরটি স্থানীয় জনতা আটকে রেখেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে