
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।
আজ রোববার রাতে নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা তাঁর কার্যালয়ে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদারকে বিজয়ী ঘোষণা করেন।
এ আসনে ভোট পড়েছে ৬১ শতাংশ বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯০০। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (ট্রাক) খালেকুজ্জামান তোতা পেয়েছেন ৭৬ হাজার ৭২৯ ভোট।
সাধন চন্দ্র নওগাঁ-১ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে