বেতন-ভাতা (মাইলেজ) দাবিতে রেলের রানিং স্টাফেরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট করায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে বিক্ষোভ করেছে রেলযাত্রীরা। আজ বুধবার সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের যাত্রীরা টিকিট কেটেও দুর্ভোগে পড়েন।
ট্রেনের লোকোমাস্টার এবং গার্ডরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ করে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে। এ সময় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়।
ওই ট্রেনের যাত্রী শরিফউদ্দিন বলেন, পরিবারের এক সদস্যকে নিয়ে চিকিৎসা করতে রাজশাহী যাব। টিকিট কেটে ট্রেনে বসেছিলাম। ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে বলা হয়, চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্রেন যাবে না।
রহনপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ অপর যাত্রী রায়হান জানান, খুব ভোরে ভোলাহাট উপজেলা থেকে আসছি। এসে শুনছি ট্রেনটি ছাড়বে না। নিরুপায় হয়ে গেলাম।
বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত আবু তালেব ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলা নববর্ষের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি। এসে দেখি ট্রেন বন্ধ। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাব দুশ্চিন্তায় পড়েছি।
এ বিষয়ে রহনপুর রেলওয়ে স্টেশনমাস্টার মির্জা কামরুল ইসলাম বলেন, রানিং স্টাফদের ধর্মঘটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম বলেন, খবর পেয়ে পুলিশসহ তিনি ঘটনাস্থলে এসে উত্তেজিত যাত্রীদের শান্ত করেন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, রেলস্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে