
চাঁপাইনবাবগঞ্জে তাসভির মুহিম নামের এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে জেলার সদর উপজেলার ঝিলিম গ্রামে নিজের ঘর থেকে মুহিমের লাশ উদ্ধারের ঘটনা ঘটে। পুলিশ জানায়, গণিত পরীক্ষা খারাপ হওয়ায় গতকাল রোববার রাতে সে আত্মহত্যা করে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান।
তাসভির মুহিম জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঝিলিম গ্রামের মো. ইব্রাহীম আলীর ছেলে। এ ছাড়া সে স্থানীয় আমনুরা কে এম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে ওসি মিন্টু জানান, গতকাল রোববার মুহিমের গণিত পরীক্ষা ছিল। গণিত পরীক্ষা খারাপ করায় অনুশোচনা থেকে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে