নওগাঁর রাণীনগরে ‘জিন’ তাড়ানোর নামে এক নারীকে মারধর করে নির্যাতনের অভিযোগে কথিত কবিরাজ লিয়াকত শাহকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার লিয়াকত উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের লদিয়া শাহার ছেলে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাঁর নামে থানায় মামলা করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, গত ১৫ আগস্ট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক নারী (৪৫) রাতে হঠাৎ অস্বাভাবিক কথা বলতে থাকেন। এ অবস্থায় ওই নারীকে ঝাড়-ফুঁক দিয়ে চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা কবিরাজ লিয়াকতকে ডেকে আনেন। ওই নারীকে জিনে ধরেছে; জিন তাড়াতে হবে বলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ওই কবিরাজ।
ওসি আরও বলেন, এলোপাতাড়ি মারধরে ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পরলে তাঁকে রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকেরা। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে কবিরাজসহ আরও একজনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে