বগুড়ার শেরপুরে হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের বাসিন্দা রাসেল আকন্দ (৩৩), লিমন হোসেন (২৯) ও শাজাহানপুর উপজেলার মারিয়া গ্রামের রানা (২৭)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার পুলিশের একটি দল কানুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে রাসেলের কাছ থেকে ২৬ গ্রাম, লিমনের কাছ থেকে ৩ গ্রাম এবং রানার কাছ থেকে ২ গ্রামসহ মোট ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে