
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালা-কানসাট সড়কে ঢাকাগামী নৈশকোচ ও ব্যাটারচালিত অটো ভ্যানের সংঘর্ষে ভ্যানের সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন।
এদের মধ্যে আশঙ্কাজনক চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চৌডালা বেলালবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা শিবগঞ্জ উপজেলার লহলামারি চাঁদপুর গ্রাম থেকে অটোভ্যানে করে পার্শ্ববর্তী এলাকায় কীর্তন গান শুনতে যাচ্ছিলেন।
আহতরা হলেন চাঁদপুর গ্রামের নবকুমার দাসের ছেলে প্রসেনজিত দাস (১৫), রতন হালদারের ছেলে জীবন হালদার (১৪), ভীরেন ঘোষের ছেলে রিপন ঘোষ (১৮), রমেশ ঘোষের ছেলে প্রসেনজিৎ ঘোষ (১৬), নেপাল ঘোষের ছেলে গৌড় ঘোষ (১১), নিতাই ঘোষ (১৪) ও দুর্জয় ঘোষ (১২)।
ভ্যানচালক নিতাই ঘোষ ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে লহলামারি চাঁদপুর গ্রামের বাসিন্দারা কীর্তন গান শোনার জন্য ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে যাচ্ছিলেন। পথে চৌডালা ইউনিয়নের বেলালবাজার নামক স্থানে এলে ভোলাহাট উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানের সাত যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চারজন প্রসেনজিত দাস, জীবন হালদার, রিপন ঘোষ ও প্রসেনজিৎ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিচ্ছেন। পুলিশ চাঁপাই এক্সপ্রেস গাড়িটি জব্দ করেছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে