রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে আটজনই করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজনের মধ্যে তিনজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর একজন করোনা ইউনিটে থাকলেও তাঁর নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছিল।
এর আগে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত শনিবার থেকে গত রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়।
করোনা পজিটিভ আটজনের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও নওগাঁর একজন রোগী ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে মারা গেছেন। আর করোনা নেগেটিভ অবস্থায় মারা যাওয়া অন্য একজন রোগীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
মৃত ১২ জনের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী ছিলেন। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে দুজন নারী এবং ৬১ বছরের ঊর্ধ্বে ছয়জন পুরুষ ও একজন নারী মারা গেছেন।
রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ২৭৩ টি। মঙ্গলবার সকালে সর্বোচ্চ ৩২৫ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ১৯ জন। বাকিরা ছিলেন বিভিন্ন ওয়ার্ডে।
মঙ্গলবার সকালে হাসপাতালে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার চারজন, চুয়াডাঙ্গার একজন এবং কুষ্টিয়ার ছয়জন রোগী ভর্তি ছিলেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ জন। আর ভর্তি হয়েছেন নতুন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের চারজন, নওগাঁর পাঁচজন এবং কুষ্টিয়ার দুজন রোগী ভর্তি হয়েছেন।
রামেক হাসপাতালে চলতি মাসে মোট ১৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১,২ ও ৭ জুন সাতজন করে, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫, ৮,৯ ও ১০ জুন ৮ জন করে, ৬ জুন ছয়জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন এবং ১৩ জুন ১৩ জন ও ১৪ জুন ১২ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে